বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

চরভদ্রাসনের প্রবাসী নারী লেবাননে বোমা হামলায় নিহত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
প্রতিকি ছবি

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

 

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার এক প্রবাসী নারী লেবাননে ইসরায়েলের ভয়াবহ বোমা হামলায় নিহত হয়েছেন। নিহতের নাম মিজ দিপালী (৩২)। তিনি উপজেলার চর শালেপুর, চর হাজিগঞ্জ এলাকার বাসিন্দা। তার পিতা শেখ মোফাজ্জল এবং মাতা রোজিনা খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬, বুধবার লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকায় তার কফিলের পরিবারের সঙ্গে অবস্থানকালে হঠাৎ বিমান হামলা শুরু হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মিজ দিপালী জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে লেবাননে প্রবাস জীবন কাটাচ্ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় এলাকায় গভীর শোক প্রকাশ করা হয়েছে। সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর