রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

কুড়িগ্রামে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, মৃত্যু নিয়ে ধোঁয়াশা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশির পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে মো. হামিদুল ইসলাম (২৮) ওরফে বাবু নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত হামিদুল ইসলাম উলিপুর উপজেলার পশ্চিম সাদুল্যা এলাকার বাসিন্দা এবং মো. জাবেদ আলীর ছেলে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের দাবি, মরদেহের চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন ছিল। এছাড়া বাম পায়ের বুড়ো আঙুলেও আঘাতের চিহ্ন দেখা যায়। এসব কারণে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে।

পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করলেও নিহতের পরিবারের দাবি, হামিদুল ইসলামকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রাখা হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

উলিপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো খবর