বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১ মার্চ, ২০২৬
আমুয়া বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে ছাই / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

 

কাঁঠালিয়া উপজেলা-র আমুয়া বন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে দক্ষিণাঞ্চলের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র আমুয়া বন্দর

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার আমুয়া বন্দরের দক্ষিণ প্রান্তে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমুয়া চালিতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়-এর সামনে ব্যবসায়ী এনায়েত হোসেনের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত আশপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঁঠালিয়া ও পাশ্ববর্তী বরগুনা জেলার বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন গোলদারের দুটি ব্যবসা প্রতিষ্ঠান এবং স্থানীয় সবুজ গোলদারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত সবুজ গোলদার জানান, এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আঃ ওয়াদুদ হাওলাদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি।

কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন করা হবে।

এই সম্পর্কিত আরো খবর