নেত্রকোণায় জেলা প্রশাসনের মতবিনিময় সভা

উন্নয়ন ত্বরান্বিত করতে সমন্বিত উদ্যোগের ওপর জোর

0
118
নেত্রকোণায় জেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার সকাল ১১টায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাননীয় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এমপি, মাননীয় সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল হক এমপি, ডাঃ রফিকুল ইসলাম হিলালী এমপি এবং মাছুম মোস্তফা এমপিসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনগণের কল্যাণে কার্যকর পরিকল্পনা প্রণয়ন ও সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সভায় উন্নয়নের অগ্রযাত্রা ত্বরান্বিত করতে পারস্পরিক সহযোগিতা, জবাবদিহিতা ও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সেগুলোর সমাধানে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উপস্থিত নেতৃবৃন্দ নেত্রকোণাকে উন্নয়ন ও অগ্রগতির এক অনন্য দৃষ্টান্তে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ মতবিনিময় সভা জেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ কার্যক্রমে আরও গতিশীলতা আনবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here