শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দীন যাদু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক :

মানিকগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ, মানিকগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি এবং মানিকগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর নাসির উদ্দীন আহাম্মেদ যাদু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নাসির উদ্দীন যাদু দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। পৌরসভার সাবেক কাউন্সিলর হিসেবে তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে একজন জনবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। স্থানীয়দের কাছে তিনি ছিলেন একজন মানবিক ও সাহসী অভিভাবক।

তার মৃত্যুতে মানিকগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক সহকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এ শোক সহ্য করার শক্তি প্রদান করেন।

এই সম্পর্কিত আরো খবর