পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন ‘পিরোজপুর সাংবাদিক ফোরাম’ (পিজেএফ)-এর ২০২৪-২০২৬ মেয়াদের ৪০ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন এই কমিটিতে দৈনিক পল্লি বাংলার ব্যুরো চিফ মোঃ ফেরদৌস ওয়াহিদ রাসেল-কে সভাপতি এবং দৈনিক বাংলার পিরোজপুর প্রতিনিধি এস এম আবু জাফর-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশিষ্ট সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ কাজল।
সম্প্রতি সংগঠনের জেলা শহরের হুলারহাট রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টার যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন (দৈনিক গণমুক্তি), সহ-সভাপতি এস এম মাসুম হোসাইন (প্রকাশক, দৈনিক পিরোজপুর দিগন্ত), মোঃ জাকির হোসেন (পিরোজপুর মুক্ত বার্তা) ও মোঃ মনিরুজ্জামান (দৈনিক মানব বার্তা)।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন পলাশ (দৈনিক আমার সংবাদ), মোঃ নূরুল হুদা বাবু (নিউজ ৫২ বাংলা) ও মোঃ আমিনুল ইসলাম (ডেইলি প্রেজেন্ট টাইমস)।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গুরুত্বপূর্ণ অন্যান্য সম্পাদকীয় পদে দায়িত্ব পেয়েছেন— সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকির (দৈনিক আজকালের খবর), সহ-সাংগঠনিক সম্পাদক কে. এম. শামীম রেজা (দৈনিক আমার সংবাদ, জিয়ানগর), দপ্তর সম্পাদক মোঃ নকিব নাছরুল্লাহ (দৈনিক আলোকিত সকাল), সহ-দপ্তর সম্পাদক মোঃ নুরুজ্জামান খোকন (দৈনিক আজকের আলোকিত সকাল), প্রচার সম্পাদক মোঃ সাইদুল কবির বশির (দৈনিক সংগ্রাম), সহ-প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন কাজী (দৈনিক আজকের সুন্দরবন) এবং কোষাধ্যক্ষ মোঃ জাকির হোসেন ফরাজি (দৈনিক বাংলাদেশ বাণী)।
এছাড়াও কমিটির ১ নং সদস্য হিসেবে রয়েছেন প্রবীণ সাংবাদিক এম এ জলিল (দৈনিক লাখোকন্ঠ)।
কমিটির সাধারণ সদস্যরা হলেন— মোঃ মাইনুল ইসলাম মামুন, মোঃ মেহেদী হাসান নয়ন, মোঃ মহিবুল্লাহ হাওলাদার, মশিউর রহমান পলাশ, মাহফুজুর রহমান, মোঃ আবুসাহান কাজী, মোঃ তরিকুল ইসলাম (৭১ টিভি, ভান্ডারিয়া), মোঃ নজরুল ইসলাম সবুজ (আমার সংবাদ, কাউখালী), মোঃ মিজানুর রহমান (আমার সংবাদ, নেছারাবাদ), মোঃ আলতাফ হোসেন, মোঃ আরিফুজ্জামান, জামাল হোসেন আকন (এশিয়ান টেলিভিশন, মঠবাড়িয়া), মোঃ জহিরুল ইসলাম জহির, জ্যোতিশ চন্দ্র হালদার, সাগর মৃধা, কাজী শাহাদাত হোসেন (পিরোজপুর মুক্তবার্তা, কাউখালী), সনঞ্জীব কুমার রায়, মোঃ মাইনুল ইসলাম, কাজী মাহাবুব, মোঃ আইয়ুব আলী হাওলাদার, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ হাবিবুর রহমান এবং মোঃ সাইফুল ইসলাম।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এক বিবৃতিতে জানান, পিরোজপুর জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে এই ফোরাম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।
এদিকে পিরোজপুর সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠিত হওয়ায় জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

