চাঁপাইনবাবগঞ্জে শীতার্তদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ

0
164
শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ / ছবি - এই বাংলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে চলমান তীব্র শীতে শীতার্ত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ালো ৫৩ বিজিবি। মঙ্গলবার (৬ জানুয়ারি) শিবগঞ্জ উপজেলার ফতেপুর বিওপি এলাকার ১নং দুর্লভপুর ইউনিয়নের কুকড়িপাড়া গ্রামে ৩০০ জন শীতার্তের মাঝে ৩০০টি কম্বল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি, উপ-মহাপরিচালক ও রাজশাহী সেক্টর কমান্ডার। তিনি বলেন, “বিজিবি শুধু সীমান্তের অতন্দ্র প্রহরী নয়; দেশের নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার রোধের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকের শীতবস্ত্র বিতরণ কার্যক্রমও সেই ধারাবাহিকতার অংশ।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও বলেন, “এ ধরনের জনসেবামূলক কার্যক্রম শীতার্ত মানুষের দুর্ভোগ কমানোর পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

এতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাজী মুস্তাফিজুর রহসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিজিবির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here