খালেদা জিয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাত দিনব্যাপী শোকসভা সমাপ্ত

0
170

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত সাত দিনব্যাপী শোকসভা ও দোয়া মাহফিলের সমাপ্তি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল ৪টায় ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্তমঞ্চে জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাপনী দিনে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে এবং জেলা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা মারুফ কাশেমী।

এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ জেলা জহিরুল হক খোকন, হাফিজুর রহমান মোল্লা কচি, এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মোমিনুল হক, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, এডভোকেট মো. তারিকুল ইসলাম খান (রুমা), আলী আজম, আসাদুজ্জামান শাহীন, জসিম উদ্দিন রিপন, মনির হোসেন, মিজানুর রহমান ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন।

এ ছাড়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোকসভায় অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন আপসহীন নেতৃত্ব দিয়েছেন।

তার রাজনৈতিক অবদান দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকসভা শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সাত দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here