সংস্কার ব‍্যাতীত ময়মনসিংহ প্রেসক্লাবের নির্বাচন গ্রহণযোগ্য হবেনা বলে মনে করছেন সংস্কার কমিটির সাংবাদিকরা

0
151

সিনিয়র রিপোর্টার :

 

ময়মনসিংহ প্রেসক্লাবের বর্তমান কাঠামো ও স্বচ্ছতার অভাব নিয়ে সাংবাদিকদের মধ্যে বিরাজমান অসন্তোষের জেরে সংস্কার ছাড়া কোনো ধরনের নির্বাচন হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ময়মনসিংহে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সোমবার (৫ জানুয়ারি ২০২৬) তারিখ বিকাল ৫টায় ময়মনসিংহ বিভাগীয় নগরীর কাচারি ৪৭ রোডস্থ অস্থায়ী কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব সংস্কার কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভা শেষে দেড় শতাধিক সাংবাদিকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরেই অধিকাংশ পেশাদার সাংবাদিক প্রেসক্লাব সংস্কার করে এর হারানো অধিকার ও মর্যাদা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করে আসছেন। অপরদিকে, একটি অংশ নির্বাচনের বৈধতা নিয়ে উচ্চ আদালতে আইনি প্রতিকার চেয়েছে।

এর ফলে প্রেসক্লাবের অভ্যন্তরে দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও অপেশাদার কর্মকাণ্ডের কারণে ত্রিমুখী সংকট ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে।

বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন, সাংবাদিক মোঃ আজগর হোসেন রবিন, শিবলী সাদিক খান, জহর লাল যে, মোঃ আরিফ রেওগীর, আবুল হোসাইন বিনয়, বদরুল আমীন, ইউসুফ খান লিটন, আলমগীর কবির উজ্জল, গোলাম কিবরিয়া পলাশ, সজিব রাজভর বিপিন, সুমন ভট্টাচার্য্য, আশিকুর রহমান মিঠু, আবু জাফর গিফারী, আবুল হোসেন পাশা, মোঃ আজাহারুল ইসলাম, তসলিম সরকার, মীর শওকত আহসান বাবুল, মীর খালেদ হাসান, আরিফ রব্বানী, সুলতান রহমান বাপ্পী, তারিকুল ইসলাম লিটন, আজাহারুল আলম।

এ ছাড়াও বিবৃতিকালে উপস্থিত ছিলেন, সৈয়দ মোর্শেদ কামাল মিজান, আমিনুল ইসলাম, সোহানুর রহমান সোহান, মাহমুদুল্লাহ রিয়াদ, দ্বীন ইসলাম, সেলিম সাজ্জাদ, আলমগীর, তাসলিমা রত্না, তাজ বেগম পপি, মোমেনা আক্তার, রাজিব সহ আরও অনেকে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here