শারীরিক প্রতিবন্ধী দম্পতিকে নব-কর্মসংস্থান সৃষ্টি করে দিল ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন

0
149
ফরহাদ-আরিফা দম্পতির নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলো ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন / ছবি - এই বাংলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

শারীরিকভাবে প্রতিবন্ধী ফরহাদ মিয়া (৩ ফুট) ও স্ত্রী আরিফা আক্তার (২.৫ ফুট) দম্পতির জন্য কর্মসংস্থানের উদ্যোগ নিল জেলা প্রশাসন।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে রামরাইল ইউনিয়নের সরকারি জায়গায় তাদের কনফেকশনারি দোকানের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোকান স্থাপনের আগে ফরহাদ মিয়া রুপার চেইনের কারিগর হিসেবে স্বল্প মজুরি উপার্জন করতেন এবং স্ত্রী আরিফা তাঁর সঙ্গে গহনা তৈরিতে সহযোগিতা করতেন। শারীরিক অসুস্থতার কারণে তাদের দৈনিক আয় মাত্র ১০৪ টাকা, যা বর্তমান বাজারে সংসার চালাতে যথেষ্ট ছিল না।

জেলা প্রশাসনের উদ্যোগে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেওয়া হয় এবং পরে দম্পতির জন্য সরকারি জায়গায় কনফেকশনারি স্থাপন করা হয়, যাতে তারা স্বনির্ভরভাবে জীবিকা নির্বাহ করতে পারেন।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, “শারীরিক প্রতিবন্ধী হওয়ায় সমাজে অনেক সময় তারা কাজের সুযোগ পান না। প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য হালাল উপায়ে জীবিকা নির্বাহের ব্যবস্থা করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে আর্থিক ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে আমরা পাশে থাকব।”

উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ, রামরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here