গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরের পূবাইল থানার হারবাইদ এলাকার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বকুলের দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় হারবাইদ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রাষ্ট্রের পক্ষে গার্ড গ্রহণ করেন গাজীপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর নাহিন নিশাদ, এবং মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পূবাইল থানা পুলিশের একটি দল গার্ড প্রদানে অংশগ্রহণ করে এবং বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানার এসআই রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, জামির পাঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এই বাংলা/এমএস
টপিক

