বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন হাওলাদার (৪৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে তাকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে বরিশালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) রাত পৌণে ১ টার দিকে ডেভিল হান্ট ফেজ-২’এর বিশেষ অভিযানে সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

