
ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের অংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা স্থানীয় গণসংযোগকালে নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় সরাইলের অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নে সভায় তিনি বলেন, “আল্লাহর দেওয়া এই জমিনের মাঠিতে রুমিন ফারহানার ভয় পাওয়ার কিছু নেই। আমি সবসময় সত্য বলেছি, তাই স্বাধীনভাবে কথা বলার সাহস রাখতে চাই।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
রুমিন ফারহানা আরও বলেন, “গত বছর চাঁদাবাজি, মামলা বাণিজ্য, বালু ব্যবসা ও মাটি দখল নিয়ে কথা বলেছিলাম। তখন দলের মধ্যে তা পছন্দ হয়নি। তবে সত্য বলার পথ থেকে আমি সরে আসব না। আগামী নির্বাচন হবে সত্য ও সাহসের পক্ষে।”
তিনি এলাকায় রাস্তা-ঘাট ও অবকাঠামোর উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন।
রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করার কারণে গত ৩০ ডিসেম্বর তিনি এবং এস এন তরুন দে’কে পদ থেকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার গত শুক্রবার (২ জানুয়ারি) তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন।
এই বাংলা/এমএস
টপিক
