বিশেষ প্রতিনিধি :
ঝিনাইগাতী, শেরপুর: শীতের কষ্টে ভোগা গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম রাসেল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নিজ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এলাকার হতদরিদ্র পরিবারের হাতে চালসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। উপস্থিতরা জানান, তীব্র শীতে এই মানবিক সহায়তা তাদের জন্য খুবই সহায়ক।
ইউএনও আশরাফুল আলম রাসেল বলেন, “সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এই বাংলা/এমএস
টপিক

