চরভদ্রাসনে রাস্তার ধারে গাছের গুঁড়ি রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

0
151
ভ্রাম্যমাণ আদালত / প্রতিকী ফুটেজ

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সড়কের পাশে বড় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় এক করাতকল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইনের নেতৃত্বে উপজেলা পরিষদের দক্ষিণ পাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোল্যা ‘স’ করাতকলের মালিক বাবু সরদারের কাছ থেকে নগদ ২ হাজার টাকা জরিমানা আদায় করে ঘটনাস্থলেই মামলার নিষ্পত্তি করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কয়েকটি করাতকল সড়কের ধারে বড় আকারের গাছের গুঁড়ি স্তুপ করে রাখায় নিয়মিত যানজট তৈরি হচ্ছিল। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

জনদুর্ভোগ কমাতে এবং সড়কের শৃঙ্খলা বজায় রাখতে এ অভিযান পরিচালনা করা হয়। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৮৯ ধারায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এই জরিমানা করা হয়েছে।

অভিযানে ভ্রাম্যমাণ আদালতের পেশকার রাসেল মুন্সি এবং তিনজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। প্রশাসন জানিয়েছে, সড়কে অবৈধভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here