যশোর প্রতিনিধি :
ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতের দেশের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন–২৩-এর আওতায় যশোরে একাধিক ক্রেতা ফ্রি উপহার হিসেবে আধুনিক সাইড বাই সাইড ফ্রিজ ও অন্যান্য উপহার পেয়েছেন।
গত ২৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনে দেশজুড়ে ওয়ালটন পণ্য কিনে প্রতিদিনই হাজারো ক্রেতা নিশ্চিত ও ফ্রি উপহারের সুবিধা পাচ্ছেন। এরই ধারাবাহিকতায় যশোরের বিভিন্ন ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর শোরুম থেকে ফ্রিজ ক্রয় করে সৌভাগ্যবান কয়েকজন ক্রেতার হাতে সম্প্রতি উপহার তুলে দেওয়া হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
উপহারপ্রাপ্ত ক্রেতাদের মধ্যে রয়েছেন যশোর সদর উপজেলার কবির উদ্দিন ও সৌরভ হোসেন এবং মাগুরা জেলার শালিখা উপজেলার রনজিৎ বিশ্বাস। রনজিৎ বিশ্বাস ফ্রি উপহার হিসেবে একটি সাইড বাই সাইড ফ্রিজ অর্জন করেন।
বুধবার যশোর শহরের একটি বেসরকারি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়ক ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান আনুষ্ঠানিকভাবে ক্রেতাদের হাতে এসব উপহার তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাড়িখানা ওয়ালটন প্লাজার ম্যানেজার জাহিদুল ইসলাম, আর এন রোড শাখার ম্যানেজার জাবের হোসেন, পালবাড়ি মোড় প্লাজার ম্যানেজার তোফাজ্জেল হোসেন এবং নিউ মার্কেট ওয়ালটন প্লাজার ম্যানেজার হেদায়েতুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমিন খান বলেন, দেশের কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন আজ ইলেকট্রনিক্স শিল্পে শীর্ষ অবস্থানে পৌঁছেছে। দেশীয় পণ্য ব্যবহারের ফলে আমদানি নির্ভরতা কমছে এবং সাশ্রয় হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রা।
তিনি আরও বলেন, ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন পণ্য বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। ভবিষ্যতে শতাধিক দেশে ব্র্যান্ড সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ওয়ালটন এগিয়ে যাচ্ছে।
নির্ধারিত প্রতিশ্রুতি অনুযায়ী উপহার প্রদান করায় ওয়ালটনের প্রতি কৃতজ্ঞতা জানান উপহারপ্রাপ্ত ক্রেতারা।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, সিজন–২৩ ক্যাম্পেইনের আওতায় দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম বা অনলাইন ই-প্লাজা থেকে ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন ও বিএলডিসি ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করলে ক্রেতারা উপহারের এসএমএস পাচ্ছেন। পাশাপাশি ‘আমার আওয়াজ’ অ্যাপ ব্যবহারকারীদের জন্য রয়েছে অতিরিক্ত সুবিধা।
আগামী ২৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই বিশেষ ক্যাম্পেইনের সুবিধা উপভোগ করতে পারবেন ক্রেতারা।
এই বাংলা/এমএস
টপিক

