বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোণায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
নেত্রকোণায় মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী খেলাধুলা টুর্নামেন্ট শুরু / ছবি - এই বাংলা

নেত্রকোণা প্রতিনিধি :


নেত্রকোণায় মাদকদ্রব্যের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে দুইদিনব্যাপী ভলিবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।

রবিবার বিকালে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন হয়। প্রথমদিনে ভলিবল খেলায় অংশ নেয় লিপটন ভলিবল একাডেমি, পাঁচহাট বড়বাড়ি ভলিবল দল, মদন ভলিবল টিম এবং নেত্রকোণা ফায়ার সার্ভিস ভলিবল টিম। সোমবার ব্যাডমিন্টনে ৮টি দল অংশ নেবে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হক বলেন, “এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে সৃজনশীল ও সুস্থ বিনোদনে উৎসাহিত করা।”

টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্থানীয় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরাও। বিজয়ীদের জন্য থাকবে চ্যাম্পিয়ন দলের জন্য ট্রফি, রানার্স-আপ দলের জন্য ট্রফি এবং সেরা খেলোয়াড়ের জন্য পুরস্কার।

জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আশা করছেন, খেলাধুলার মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা আরও কার্যকরভাবে সম্প্রসারিত হবে এবং তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীল ও স্বাস্থ্যকর কার্যকলাপের প্রতি আগ্রহ তৈরি হবে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়