ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন রোধে রাতভর অভিযান, দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড

0
282
ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে রাতভর অভিযান, দুইজনের কারাদণ্ড / ছবি - এই বাংলা

বিশেষ প্রতিনিধি :


শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বালু উত্তোলন ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসনের রাতভর বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

অভিযানকালে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে হালচাটি গ্রামের মো. জসিম উদ্দিনকে ২৫ দিন এবং চাপাঝোড়া গ্রামের রাকিবুল ইসলামকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ৪টি অটোভ্যান ও ১টি বালুবোঝাই মাহিন্দ্রা জব্দ করা হয়। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ এপ্রিল জেলা প্রশাসকের প্রজ্ঞাপনের মাধ্যমে শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সকল বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়, যা মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৯(৪)-এর আওতায় করা হয়েছিল। তবে নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রভাবশালী চক্র রাতের আঁধারে উপজেলার নদ-নদী, খাল, ঝরনা ও গারো পাহাড়ের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল জানান, “নিয়মিত অভিযানের ফলে অবৈধ বালু উত্তোলন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সরকারি সম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি নিশ্চিত করা হচ্ছে। এ বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here