রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

কাঁঠালিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় আজ পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে মঙ্গলবার বিকেলে এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।

এতে লিজেন্ড অফ কাঁঠালিয়া বনাম লিজেন্ড অফ আমুয়া অংশগ্রহণ করেন। উক্ত ক্রিকেট খেলায় বিজয়ী হয়েছেন লিজেন্ড অফ কাঁঠালিয়া এবং রানার্সআপ হয়েছেন লিজেন্ড অফ আমুয়া। লিজেন্ড অফ কাঁঠালিয়াকে জেতাতে দারুণ ব্যাটিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। লিজেন্ড অফ কাঁঠালিয়ার অধিনায়ক ছিলেন সকলের পরিচিত প্রিয় হাছিব ভুট্টো আকন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ীদের হাতে উপহার তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কাঁঠালিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহর।

এ সময় উপস্থিত ছিলেন আমুয়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ক্রিকেট প্রেমী এলাকাবাসী।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর