নীলফামারী প্রতিনিধি :
বাংলাদেশ হিন্দু মহাজোটের নীলফামারী জেলা কমিটির নতুন আংশিক গঠন অনুমোদন দেওয়া হয়েছে। ৭৬ সদস্যবিশিষ্ট এ কমিটিতে সভাপতি হিসেবে শ্রী সুমন চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক হিসেবে শ্রী রবি দে দায়িত্ব পেয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিধান বিহারী গোস্বামী ও সাধারণ সম্পাদক সুসান্ত কুমার চক্রবর্তীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নবগঠিত কমিটিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে অ্যাডভোকেট মলয় কুমার রায়, শ্রী স্বাধীন ঘোষ, ডা. কল্লোল কুমার রায়, শ্রী নারায়ণ রায়, শ্রী ঝন্টু ভৌমিক ও শ্রী উজ্জ্বলকে। এছাড়া নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী প্রদীপ কুমার দে মিঠু। সিনিয়র সহ-সভাপতি হিসেবে শ্রী বিপুল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সুজন রায়, সাংগঠনিক সম্পাদক শ্রী চন্দন রায় ইনজয়, দপ্তর সম্পাদক শ্রী জগদীশ চন্দ্র রায়, প্রচার সম্পাদক শ্রী অবিনাশ রায় এবং অর্থ সম্পাদক শ্রী সাগর দে মনোনীত হয়েছেন।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে শ্রী লাল মোহন রায়সহ আরও অনেকে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই কমিটির মাধ্যমে নীলফামারী জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং ঐক্য জোরদারে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা মনে করছেন।

