স্টাফ রিপোর্টার :
বগুড়ার উন্নয়নের পুন্ড্রের প্রাচীন ঐতিহ্য আর বাঙালির প্রাণের উৎসব—এই দুইয়ের অপূর্ব মেলবন্ধনে মুখর হয়ে উঠেছে বগুড়া পৌর পার্ক। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ৫ দিনব্যাপী বৈশাখী উৎসব এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে।
মঙ্গলবার ১৪ইএপ্রিল সকাল ৮টায় প্রধান অতিথি হিসেবে এই বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাঙালী জাতির সবচেয়ে বড় উৎসবে সবাইকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে দেশ গড়তে হবে। বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। ঢাকা–সিরাজগঞ্জ–বগুড়া রেললাইন নির্মাণকাজও প্রায় শেষের পথে। এছাড়াও বগুড়ায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এখন সময়ের অপেক্ষা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব প্রি-একনেক বৈঠকে অনুমোদন পেয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। পাশাপাশি, দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত বগুড়ার জন্য বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজাউল করিম বাদশা এমপি। তিনি উৎসবের তাৎপর্য তুলে ধরে বাংলা সংস্কৃতির এই ধারা আরও সমৃদ্ধ করার আহ্বান জানান।
দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ভিপি সাইফুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
এই বাংলা/এমএস
টপিক

