ঈশ্বরদীতে বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

0
156
ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :

ঈশ্বরদীতে বিএনপি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দেশের গণতান্ত্রিক নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) বাদ আসর ঈশ্বরদী আলহাজ্ব খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তিনি তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে দেশের জন্য নিজেকে নিবেদিত করেছেন। বক্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং বলেন, খালেদা জিয়ার মতো আপোষহীন নেতা এদেশে সহজে আর পাওয়া যাবে না।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, সহ-সভাপতি, সচিব, যুবদল ও ছাত্রদলের নেতা-নেত্রীসহ অন্যান্য সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে দেশনেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তার আত্মার শান্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here