ফসলি জমির মাটি কেটে রাস্তা নির্মাণ: ক্ষতিগ্রস্ত ২০০ কৃষক

0
174
কেন্দুয়ায় সড়ক নির্মাণে কৃষক ক্ষতির অভিযোগ / ছবি - এই বাংলা

নেত্রকোনা প্রতিনিধি :

 

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় এলজিইডির অর্থায়নে সড়ক নির্মাণ কাজে ফসলি জমি থেকে গভীর গর্ত করে মাটি তুলে রাস্তার পাশে ভরাট করার অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই শতাধিক কৃষক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

আশুজিয়া ইউনিয়নের রামপুর বাজার থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ চলছে। সংশ্লিষ্ট ঠিকাদার কৃষকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা অনুমতি ছাড়াই ভেকু মেশিন ব্যবহার করে রাস্তার পাশের ফসলি জমি থেকে গভীরভাবে মাটি কেটে তা সড়ক ভরাটের কাজে ব্যবহার করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এতে জমির স্বাভাবিক গঠন নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ভবিষ্যতে চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

কেন্দুয়া উপজেলা এলজিইডির প্রকৌশলী আল-আমীন সরকার বলেন, “কাজের সিডিউলে রাস্তার পাশ থেকে মাটি কাটার কথা উল্লেখ রয়েছে।

তবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন—এমন কোনো লিখিত অভিযোগ আমরা এখনো পাইনি। বিষয়টি খতিয়ে দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। ইঞ্জিনিয়ার নিজেকে চাদর দিয়ে মুড়ানো চেষ্টা করছেন তবে শুধু এই প্রকল্প নয় অনেক প্রকল্প রয়েছে যা একাধিক অনিয়ম রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here