সোনারগাঁয়ে চুরি ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে আলোচনা সভা

0
154
জৈনপুরে চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা / ছবি - এই বাংলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘ।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে জৈনপুর এলাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভা থেকে এই ঘোষণা দেওয়া হয়। সভায় স্থানীয় জনগণকে অপরাধ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সভাপতি জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে এবং সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিবুল্লাহ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বর্তমান চেয়ারম্যান আব্দুল মান্নান, জৈনপুর সমাজকল্যাণ ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহম্মেদ খোকন, ইউপি সদস্য মো. নুরুজ্জামান নুরু, সমাজসেবক শফিউল আলম বাচ্চু, শহীদ সরকার ও মোতালেব মিয়া।

বক্তারা বলেন, এলাকাকে অপরাধমুক্ত রাখতে সামাজিক সচেতনতা ও পারস্পরিক সহযোগিতা জরুরি। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের ঐক্যবদ্ধ উদ্যোগই পারে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ দমন করতে।

সভা শেষে এলাকাবাসী অপরাধ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here