ফরিদপুরের সদরপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ ও সড়ক পরিবহন আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) পরিচালিত এ অভিযানে একটি হোটেলকে জরিমানা এবং ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ছয় মোটরসাইকেল আরোহীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে সদরপুর উপজেলার শাহজালাল হোটেলে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের জন্য তাকে সতর্ক করা হয়।
এছাড়া উপজেলার পূর্বশ্যামপুর এলাকায় পৃথক অভিযানে লাইসেন্স, রেজিস্ট্রেশন সনদ ও ট্যাক্স টোকেন ছাড়া মোটরসাইকেল চালানো এবং নাম্বারপ্লেটবিহীন যানবাহন ব্যবহারের অভিযোগে ছয়টি মামলায় ছয় মোটরসাইকেল আরোহীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ভোক্তার অধিকার সংরক্ষণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ী ও যানবাহন চালকদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।