সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

নাসিরনগরে টিনের চাল কেটে দোকানে চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
নাসিরনগর সদরে অভিনব কায়দায় চুরি / ছবি : এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কোর্ট রোড এলাকায় রবিবার গভীর রাতে টিনের চাল কেটে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সকালে দোকান খুলে মালিক বিষয়টি নজরে আনেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোকান মালিকের বরাত দিয়ে জানা যায়, ‘হক কর্পোরেশন’ নামের দোকান থেকে চোরেরা ল্যাপটপ, নগদ অর্থ এবং কিছু মালামাল নিয়ে গেছে। ট্রেয়ারের তালা ভেঙে টাকাও লুট করা হয়েছে।

দোকান মালিক আনিসুল হক জানান, প্রতিদিনের মতো রাতেই দোকান বন্ধ করে বাসায় ফেরেন। গভীর রাতে চোরের দল দোকানের টিনের চাল কেটে চুরি চালায়। তিনি আরও বলেন, গত শুক্রবার একই সড়কে অফিসার্স ক্লাবের পাশে ‘নাহিদুল ভ্যারাইটিজ স্টোর’ নামের আরেক দোকানের তালা ভেঙে প্রায় এক লাখ টাকার মালামাল চুরি গেছে। এর আগেও কোর্ট রোড এলাকায় এক প্রবাসীর বাড়িতে বড় ধরনের চুরির ঘটনা ঘটে।

ক্রমাগত চুরি ঘটায় উপজেলা সদরের গুরুত্বপূর্ণ কোর্ট রোড এলাকায় ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর