নাটোর প্রতিনিধি :
বিদ্যুতের প্রিপেইড মিটার তুলে দেওয়ার দাবিতে নাটোরে নেসকোর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করেছে স্থানীয় ছাত্রজনতা। সোমবার (২৪ নভেম্বর) সকাল থেকে আলাইপুর এলাকায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করে, যা রাত পর্যন্ত অব্যাহত থাকে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, নেসকোর ডিজিটাল প্রিপেইড মিটার চালুর পর থেকে গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে বাধ্য করা হচ্ছে। রিচার্জের সঙ্গে সঙ্গেই বিভিন্ন খাতে টাকা কেটে নেওয়ায় সাধারণ মানুষ বিপাকে পড়ছে। বহুদিন ধরে অনিয়ম নিয়ে অভিযোগ করা হলেও কোনও সমাধান মেলেনি বলে তারা দাবি করেন।
নাটোর অঞ্চলের নেসকোর নির্বাহী প্রকৌশলী বিশাল আগারওয়াল জানান, শিক্ষার্থীরা প্রিপেইড মিটার বাতিলসহ কয়েকটি দাবি উত্থাপন করেছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল হওয়ায় দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ছাত্র প্রতিনিধি নেতারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের ঘেরাও ও অবস্থান কর্মসূচি চলবে।
এই বাংলা/এমএস
টপিক

