তারেক রহমানের ৩১ দফা সকল শ্রেণীর মানুষের জন্য: দাউদার মাহমুদ

0
198
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ / ছবি : এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং নাটোর-৩ (সিংড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী দাউদার মাহমুদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাংলাদেশের প্রতিটি শ্রেণির মানুষের অধিকার সুরক্ষার জন্য প্রণীত। এসব দফায় নারী অধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার (২৪ নভেম্বর) বিকেল ৫টায় ছাতারদিঘী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন— “৩১ দফা শুধু মুসলিম, হিন্দু, পাহাড়ি বা সমতলের মানুষের জন্য নয়—এটি বাংলাদেশে বসবাসকারী সব মানুষের অধিকার প্রতিষ্ঠার roadmap।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল জলিল এবং পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মো. ফেরদৌস আলম দুলাল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব আমিনুল হক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন প্রমুখ।

বক্তারা বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফার সুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে আরও সচেতনতা সৃষ্টি করা এখন জরুরি।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here