কুড়িগ্রামে আগাম ফুলকপি চাষে লাভের আশায় কৃষকেরা

0
151
বেশী লাভের আশায় আগাম জাতের ফুলকপি চাষে স্বপ্ন বুনছেন কৃষকেরা / ছবি - এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :


কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় কৃষকরা আগাম জাতের ফুলকপি চাষে স্বপ্ন বুনছেন। অল্প সময়ের মধ্যে বাজারজাত করতে পারার সুযোগ এবং রোগবালাই কম হওয়ায় তারা আশাবাদী লাভের দিকে। কৃষকরা জানান, এই চাষের মাধ্যমে তারা খরচের দ্বিগুণ লাভের আশা করছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উলিপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে রবি শস্য চাষের লক্ষ্যমাত্রা ১ হাজার ৯০ হেক্টর নির্ধারণ করা হয়েছে। এ বছর আগাম জাতের ফুলকপি চাষিদের রোগবালাই নিয়ন্ত্রণ এবং সঠিক চাষ পদ্ধতি সম্পর্কে পরামর্শ প্রদান করা হচ্ছে।

স্থানীয় কৃষকরা জানান, আগাম জাতের ফুলকপি চাষের ফলে তারা খুব শিগগির বাজারে কপি বিক্রি করতে পারবেন, যার ফলে লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। কিছু কৃষক সেচ প্রদান করছেন, আবার কেউ নিড়ানির কাজে ব্যস্ত।

উলিপুর উপজেলার দক্ষিণ দলদলিয়া পাতিলাপুর মিয়া পাড়া এলাকার কৃষক কামরুজ্জামান জানান, তিনি ২২ শতক জমিতে ৩ হাজার কপির চারা লাগিয়েছেন এবং ফলন অনেক ভালো হয়েছে। তার ধারণা, খরচ হবে প্রায় ১২-১৩ হাজার টাকা এবং ফুলকপি থেকে ৪০-৫০ হাজার টাকা আয় হবে।

অন্যান্য কৃষকরা যেমন সকওয়াত, কুদ্দুস আলী, ফিদ্দুস আলী, মান্না ও তারাজুল বলেন, এবারে আবহাওয়া অনুকূল থাকায় ফুলকপির ফলন ভাল হয়েছে এবং বাজারদরও ভালো থাকায় তারা বেশ লাভবান হবেন।

এ বিষয়ে উলিপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, “আগাম ফুলকপি চাষে তেমন কোনো রোগবালাই বা পোকামাকড়ের আক্রমণ হয় না। ফলনও খুব ভালো হয়, আর বাজারদরও অনুকূল থাকায় কৃষকরা লাভবান হবেন।”

এভাবে আগাম ফুলকপি চাষের মাধ্যমে কৃষকরা দ্রুত অর্থ উপার্জনের সুযোগ পাচ্ছেন এবং তাদের উৎপাদিত ফসল দ্রুত বাজারে পৌঁছানোর জন্য পরিকল্পনা করছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here