চট্টগ্রামের কদমতলী এলাকায় কম্বলের গোডাউনে আগুন, তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে

0
167
কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে অগ্নিকাণ্ড / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় একটি কম্বলের গোডাউনে আগুন লেগেছে। সোমবার (২৪ নভেম্বর) বেলা ১টার দিকে গোডাউনে আগুন লাগে, তবে দ্রুতই ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিকেল ৪টার দিকে আগুনের প্রভাব অনেকটা কমে আসলেও, পুরোপুরি নিভতে আরও কিছু সময় প্রয়োজন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তারা জানান, ১টা ৩৫ মিনিটে আগুনের খবর পাওয়ার পর ৭টি ইউনিট আগুন নিভাতে কাজ শুরু করে। স্থানীয়রা জানান, আগুনের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কারণ ওই সময় গোডাউনে কোনো কর্মী উপস্থিত ছিলেন না।

স্থানীয় সূত্রে জানা যায়, চারতলা ভবনের চতুর্থ তলায় কম্বলের গোডাউন এবং তৃতীয় তলায় জুতার গোডাউন অবস্থিত। ভবনটিতে প্রায় দেড় শ কর্মী কাজ করেন, তবে আগুন লাগার সময় কেউ সেখানে ছিল না।

ভবনটির এক মালিক জানান, আগুন সম্ভবত কম্বলের গোডাউন থেকে ছড়িয়ে পড়ে। আশপাশের ভবনগুলোতে মোটর পার্টস, এসি পার্টস, ইলেকট্রিক মালপত্র, লুব্রিকেন্টস, প্লাস্টিক পাইপ, ছাতা, আচারের গোডাউন এবং আমদানিকারকদের পণ্য মজুত করা রয়েছে, যা আগুনের বিস্তার বাড়াতে সহায়ক হতে পারে।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here