চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এনজিও সংস্থা ‘আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক (উপসচিব) মিনহাজুর রহমান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহেদুল করিম কচি। সভায় সভাপতিত্ব করেন আশা-চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ম্যানেজার এমএম নফিজ মাহমুদ।
আশার সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সংগঠনটির সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. সাইদুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের কর্মকর্তা—ডিএম, আরএম, এসই ও বিএমসহ অন্যান্য কর্মচারীবৃন্দ।
সভায় জানানো হয়— আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লাখ ২৩ হাজার সদস্যকে ঋণসেবা প্রদান করছে। সদস্যদের নিকট ঋণ স্থিতির পরিমাণ ১,৫৪৭ কোটি টাকা। চলতি (২০২৫-২৬) অর্থবছরে ৩ হাজার কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ৮৮০টি কেন্দ্রে ২৪,১০৮ জন শিক্ষার্থী নিয়ে প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ৫টি স্বাস্থ্য কেন্দ্রে ৪৭,৬৩৬ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ২টি ফিজিওথেরাপি সেন্টারের মাধ্যমে ৭,২৩৬ জন রোগী বিভিন্ন ব্যথা ও চলাচলজনিত সমস্যায় চিকিৎসা পেয়েছেন।
এছাড়া— সদস্যদের বীমা দাবি পরিশোধ করা হয়েছে ৬৭০ জনকে মোট ৩৩.৫০ লক্ষ টাকা। চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে ১৭৬ জনকে ৭.৪৪ লক্ষ টাকা। মৃত্যুজনিত দাফন–কাফন সহায়তা হিসেবে ৬৭০ জনকে ৫,০০০ টাকা করে মোট ৩৩.৫০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে। ৬৫ জনকে ৯.৭৫ লক্ষ টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়। জেলা প্রশাসকের মাধ্যমে ২,৪০০টি শীতবস্ত্র বিতরণ করেছে সংস্থাটি। প্রতি মাসে ৭ জন গরিব মেধাবী শিক্ষার্থীকে ২.৫২ লক্ষ টাকা করে শিক্ষা সহায়তা প্রদান করা হয়।
সভায় বক্তারা আশা’র সামাজিক উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী করার অভিপ্রায় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের সহযোগিতায় কাজ করার প্রত্যাশা জানান।
এই বাংলা/এমএস
টপিক

