নাটোর প্রতিনিধি :
রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেছেন, “দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ৫৫ হাজারের বেশি মানুষ মারা যায়, যা যেকোনো সহিংসতার চেয়েও বেশি।” তিনি বলেন, “একটি দুর্ঘটনা যে ক্ষতি বয়ে আনে, তা অন্য যেকোনো ক্ষতির চেয়ে বেশি। একটি দুর্ঘটনায় জীবন ও পরিবার চিরতরে বদলে যেতে পারে। তাই সুন্দর ও সুস্থ জীবনের জন্য আমাদের সচেতনতা জরুরি।”
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আজ (২৪ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ১০টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে ট্রাফিক সেবা সপ্তাহ-২০২৫ উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শাহজাহান এসব কথা বলেন।
ট্রাফিক সেবা সপ্তাহের উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা ভবানীগঞ্জ মোড় হয়ে আবার মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ছাত্র-শিক্ষক, মোটরশ্রমিক, পুলিশ সদস্যসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নবাব সিরাজ উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।
এছাড়া, জেলা পুলিশ জানায় যে, ট্রাফিক সেবা সপ্তাহ উপলক্ষে পুরো নাটোরজুড়ে সড়ক ও ট্রাফিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চলবে, যাতে জনগণ নিরাপদ সড়ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে আরও সচেতন হতে পারে।
এই বাংলা/এমএস
টপিক

