রাজাপুরে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সৈকতের পক্ষে লিফলেট বিতরণ

0
133
রাজাপুরে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ পথসভা অনুষ্ঠিত / ছবি : এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার ও ধানের শীষের পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকতের নেতাকর্মীরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সোমবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বাইপাস বাদুরতলা মোড় থেকে কর্মসূচি শুরু হয়। সেখান থেকে ডাকবাংলো মোড়, থানা এলাকা, স্কুল মার্কেট, বাজার, কলেজ এলাকা ও উপজেলা শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়। শেষে পুনরায় বাইপাস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঝালকাঠি-১ আসনে গোলাম আজম সৈকতকে মনোনয়ন দিলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। লিফলেট বিতরণকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সংক্ষিপ্ত বক্তব্য দেন— উপজেলা বিএনপি নেতা আবুয়াল হাসান চান, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম টুটুল গাজী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল তালুকদার, ছাত্রদল নেতা গোলাম আজম।

বক্তারা বলেন, “আমরা ঝালকাঠি-১ আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকতের পক্ষে এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা মানুষের কাছে পৌঁছে দিতে এসেছি।”


তারা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করেন এবং তাদের পক্ষ থেকে উপস্থিত সবার প্রতি শুভেচ্ছা জানান।

গণসংযোগে অংশ নেন— রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল সিকদার, সাবেক শ্রমিকদল নেতা জামাল মোল্লা, তরিকুল ইসলাম সোহাগ, পারভেজ, নাসির, ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য সাকিব, তরিকুল ইসলাম তারেক, অন্তর, মারুফুল, মারুফসহ রাজাপুর ও কাঠালিয়ার বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মী।


এ ছাড়াও স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ গণসংযোগে উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here