বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে প্রবীণদের সেবার মানোন্নয়নে ফলোআপ সভা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ সোমবার, ২৭ জুলাই, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুরে প্রবীণদের সেবার মানোন্নয়ন এবং স্থানীয় সেবা প্রদানকারী সংস্থাগুলোর সঙ্গে সম্পাদিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় এক ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বাস্তবায়িত ISIGOP প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

প্রবীণ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন প্রকল্পের সমন্বয়কারী মইনুল আহসান মুন্না।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপপরিচালক মো. মমিনুল হক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক শাহজাদী খান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া সভায় নারী নেত্রী মিনারা বেগম, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খেলাফত হোসেন খসরু, সাংবাদিক খালিদ আবু, হাসান মামুনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।

বক্তারা প্রবীণদের অধিকার সুরক্ষা, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং তাদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা আরও কার্যকরভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে স্থানীয় বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)-এর নতুন করে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়