বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নাঙ্গলকোট উপজেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির নতুন কমিটি গঠন

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি :

নাঙ্গলকোট উপজেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত সমিতির জরুরি সভায় পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মৌকরা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল হাসান মজুমদারকে সভাপতি এবং বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুর রহিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সমিতির প্রধান উপদেষ্টা আবুল কালাম ভূঁইয়া, সিনিয়র উপদেষ্টা কবির আহমেদ ভূঁইয়া, গরীবে নেওয়াজ শাকিল ও জিয়াউর রহমানের সমন্বয়ে এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি হিসেবে ঢালুয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনির হোসেন ও দৌলখাঁড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আদ্রা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বটতলী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা উত্তম বর্মন, অর্থ সম্পাদক আদ্রা উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খোরশেদ আলম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জোড্ডা পূর্ব ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. জামাল হোসেন এবং প্রচার সম্পাদক হেসাখাল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কবির হোসেন।

নবগঠিত কমিটিকে কুমিল্লা জেলা প্রশাসনিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। পরে উপদেষ্টা, সিনিয়র সহ-সভাপতিসহ অন্যান্য সদস্যরা ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

এ সময় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর

পঞ্চগড়ের বোদা উপজেলায় চাকরি জীবনের শেষ কর্মদিবসে প্রধান শিক্ষক মো. মোছাদ্দেকুর রহমানকে বর্ণাঢ্য আয়োজনে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২৬ নম্বর কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ৩৩ বছরের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবসে প্রিয় শিক্ষককে বিদায় জানাতে বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান শেষে মো. মোছাদ্দেকুর রহমানকে সুসজ্জিত গাড়িতে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। গাড়ির সামনে-পেছনে ছিলেন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। গাড়িতে ওঠার সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং ফুলের মালা পরিয়ে বিদায় জানানো হয়। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন বিদায়ী প্রধান শিক্ষক।

বিদায়কালে শিক্ষার্থীদের উদ্দেশে মো. মোছাদ্দেকুর রহমান বলেন, “আমি বিদায় নিচ্ছি, কিন্তু দোয়া রেখে গেলাম। তোমরা নিজেদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে।”

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বলেন, বিদায় সবসময়ই কষ্টের। তবে একজন শিক্ষকের কর্মজীবনের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে শিক্ষার্থী ও সহকর্মীরা এমন আয়োজন করেছেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের দীর্ঘদিনের সম্পর্কও প্রতিফলিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ বলেন, একজন শিক্ষক চাকরিজীবন শেষে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় সন্তানতুল্য শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার কষ্ট অনুভব করেন। মোছাদ্দেকুর রহমানের মতো প্রতিটি শিক্ষকের বিদায়ই স্মরণীয় হওয়া উচিত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আজমল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর এ কে এম সারোয়ার জাহান আহমেদি, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলার রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মোমিন এবং পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হকসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এই বাংলা/এমএস

পঞ্চগড়ে প্রধান শিক্ষককে বর্ণাঢ্য আয়োজনে বিদায়