চরভদ্রাসন সদর বাজারে ছড়িয়ে-ছিটিয়ে ময়লার ভাগাড়, জনস্বাস্থ্যের হুমকি

0
60
চরভদ্রাসন উপজেলা সদর বাজার ময়লার ভাগাড় / ছবি - এই বাংলা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর বাজার বর্তমানে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আবর্জনা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে।

সরেজমিনে দেখা গেছে, বাজারের কেন্দ্রস্থল এবং চরভদ্রাসন জামে মসজিদ-এর পাশে দুর্গন্ধযুক্ত বর্জ্য জমে আছে। মুসল্লিরা জানান, নামাজ আদায় করতে এসে তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।

চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের একাংশেও ময়লার স্তূপ দেখা গেছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। একইভাবে মাছ বাজারের পাশেও বর্জ্য জমে থাকায় পরিবেশ আরও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, নিয়মিত ময়লা অপসারণের কার্যকর ব্যবস্থা না থাকায় পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বর্ষা মৌসুমে এই ময়লা থেকে বিভিন্ন পানিবাহিত রোগ ছড়াতে পারে—এমন আশঙ্কাও ব্যক্ত করেছেন তারা।

এ বিষয়ে এলাকাবাসী দাবি করেছেন, দ্রুত বাজার এলাকায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নির্দিষ্ট ডাস্টবিন স্থাপন করা হোক। অন্যথায় জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে বলে মনে করছেন সচেতন মহল।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here