কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় পৃথক দুটি অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজাসহ পাঁচ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
গ্রেপ্তারকৃতরা হলেন— দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসরিয়া গ্রামের মো. ওসমান আলীর স্ত্রী মোছা. শামসুন্নাহার (৪০), মো. রফিকুল ইসলামের স্ত্রী মোছা. নুরনাহার বেগম (৪০), মো. রবিউল ইসলামের স্ত্রী মোছা. সুমি আক্তার (৩১), মো. মোয়াজ্জামেল হকের স্ত্রী মোছা. আনজুমা (৫৮) এবং একই এলাকার মংলাপাড়া গ্রামের মো. আব্দুল করিমের স্ত্রী মোছা. পারুল আক্তার (৪৯)। পুলিশ জানায়, তারা সংঘবদ্ধ পেশাদার মাদক কারবারি।
পুলিশ সূত্রে জানা যায়, ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারি এলাকায় প্রথম অভিযানে পাঁচ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়। পরে একই এলাকার রাবাইতারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক থেকে সাড়ে সাত কেজি গাঁজাসহ আরও তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান নাঈম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।
এই বাংলা/এমএস
টপিক

