নীলফামারী প্রতিনিধি :
চলমান শৈত্যপ্রবাহে নীলফামারীর চিলাহাটি সীমান্তবর্তী এলাকার শীতার্ত ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর উদ্যোগে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের আব্দুর রউফ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০ জন অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সিরাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, বিজিবি সবসময় দুর্যোগকালীন সময়ে অসহায় ও বিপদাপন্ন মানুষের পাশে কাজ করে যাচ্ছে। তীব্র শীতে সীমান্তবর্তী নিম্নআয়ের মানুষরা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তিনি আরও জানান, শুধু ভোগডাবুড়ি নয়, ৫৬ বিজিবির দায়িত্বপূর্ণ অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৬ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, পিবিজিএমএস-এর জুনিয়র কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কম্বল পেয়ে উপকারভোগীরা বলেন, ভারত সীমান্তঘেঁষা জলপাইগুড়ি-হলদিবাড়ী সংলগ্ন ডাঙ্গাপাড়া ও খালপাড়াসহ বিভিন্ন গ্রামে প্রচণ্ড শীতে তারা দুর্ভোগে ছিলেন। বিজিবির দেওয়া কম্বল তাদের শীত নিবারণে বড় সহায়তা দিয়েছে বলে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এই বাংলা/এমএস
টপিক

