শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ: পারিবারিক সম্পর্কের স্মৃতিচারণ মাসুদ সাঈদীর

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
বেগম জিয়ার মৃত্যুতে মাসুদ সাঈদীর আবেগঘন স্মৃতিচারণ / ছবি - মাসুদ সাঈদীর ফেসবুক পোষ্ট

পিরোজপুর প্রতিনিধি :


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি বেগম জিয়ার সঙ্গে তার পরিবারের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা স্মরণ করে এই প্রয়াণকে দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফেসবুক পোস্টে মাসুদ সাঈদী লেখেন, অতীতের এক কঠিন সময়ে বেগম খালেদা জিয়া তাদের পরিবারের পাশে অভিভাবকের মতো দাঁড়িয়েছিলেন। বিশেষ করে তার বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কারাবন্দি থাকার সময় তিনি নিয়মিত পরিবারের খোঁজখবর নিতেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, সে সময় বেগম খালেদা জিয়া প্রায়ই তাদের বাসভবন ও কার্যালয়ে ডেকে নিতেন এবং আন্তরিকভাবে সান্ত্বনা ও সাহস জোগাতেন। তার এই মানবিক আচরণ পরিবারটি আজীবন স্মরণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে মাসুদ সাঈদী বলেন, বর্তমান প্রেক্ষাপটে তার চলে যাওয়া দেশ ও জাতির জন্য এক গভীর সংকটের মুহূর্ত। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

আল্লামা সাঈদীর পুত্রের এই আবেগঘন পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই মন্তব্যের মাধ্যমে দুই নেতার দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রশংসা করছেন।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর