গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধ রক্ষার শপথে মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0
183
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত / রাজনৈতিক লোগো

বরিশাল ব্যুরো :

আজ ৩০ ডিসেম্বর ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল কোরআনখানি ও দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ। এসব আয়োজনের মাধ্যমে মানবিকতা, সমাজসেবা ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির প্রতি দলের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ মুসলিম লীগ দেশের স্বাধীনতা আন্দোলন, গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বাংলাদেশ মুসলিম লীগের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির সদস্য ও ঝালকাঠি জেলা মুসলিম লীগের আহ্বায়ক আবু জাফর বিশ্বাস এক বক্তব্যে বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র সংকটের মুখে রয়েছে এবং মানুষের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে। এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনার ভিত্তিতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই মুসলিম লীগের রাজনৈতিক লক্ষ্য। জনগণের অধিকার পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দলের আন্দোলন অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here