ফরিদপুর-৪ আসনে খেলাফত মজলিস প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার মনোনয়নপত্র দাখিল

0
186
ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লার মনোনয়নপত্র জমা / ছবি - এই বাংলা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) সংসদীয় আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান মোল্লা (রিকশা প্রতীক) তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শরীফ শাওনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় সদরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মঞ্জুর হোসেন উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ১০ দলীয় সমঝোতার ভিত্তিতে এ আসনে নির্বাচনে অংশ নিচ্ছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা হবে এবং যিনি চূড়ান্ত হবেন, তার পক্ষে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং সাধারণ মানুষের মধ্যে নির্বাচনী আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী আবু নাছির আইয়ুবী, সদরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী, সদরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং চরভদ্রাসন উপজেলা শাখার সভাপতি মুফতি জাকরিয়া।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here