ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (২৪ ডিসেম্বর) বুধবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ময়মনসিংহ মহাবিদ্যালয় ৫-১ গোলে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ানের গৌরব অর্জন করেছে।
চ্যাম্পিয়ন দলের পক্ষে হ্যাটট্রিক করেন জুয়েল, একটি করে গোল করেন আসাদ ও সাগর। আলতাফ গোলন্দাজ ডিক্রি কলেজের পক্ষে সান্তনা সূচক একমাত্র গোলটি করেন মোক্তাদির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহ জেলা উপ পরিচালক হারুন অর রশিদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ আল আমিন।
এই টুর্নামেন্টটি ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার কলেজগুলোর মধ্যে অনুষ্ঠিত হয়, যেখানে ময়মনসিংহ মহাবিদ্যালয় চ্যাম্পিয়ান হিসেবে আবির্ভূত হয়েছে।
এই বাংলা/এমএস
টপিক

