বরগুনার বামনায় ‘সমৃদ্ধি কর্মসূচি’ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
237
বামনায় ‘সমৃদ্ধি কর্মসূচি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

বামনা (বরগুনা) প্রতিনিধি :

সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) এর আয়োজনে এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় বরগুনার বামনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো ‘সমৃদ্ধি কর্মসূচি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দিনব্যাপী এ আয়োজন ভাগ করা হয় ক্রীড়া ও সাংস্কৃতিক—দুটি অধিবেশনে।সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) এর আয়োজনে এবং পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় বরগুনার বামনা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ‘সমৃদ্ধি কর্মসূচি’র বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৫ দিনব্যাপী এ আয়োজন ভাগ করা হয় ক্রীড়া ও সাংস্কৃতিক—দুটি অধিবেশনে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগ্রামের প্রতিষ্ঠাতা জনাব চৌধুরী মোহাম্মদ মাসুম, হাবিবুর রহমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেগম ফাইজুন্নেসা মহিলা ডিগ্রী কলেজ বামনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব এম এ মতিন আকন্দ নির্বাহী পরিচালক ম্যান ফর ম্যান ও সাবেক সভাপতি বামনা প্রেসক্লাব, মোঃ মাসুম সিকদার, নির্বাহী পরিচালক সংগ্রাম, প্রথম অধিবেশনে আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা।

সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ক্রীড়া প্রতিযোগিতা। বিভিন্ন ইভেন্টে অংশ নেয় ১ম ও ২য় শ্রেণির ছাত্র-ছাত্রী, কিশোর–কিশোরী, যুব ও প্রবীণ শ্রেণির প্রতিযোগীরা।

ক্রীড়ার উল্লেখযোগ্য ইভেন্টসমূহ— ৪০ মিটার ও ৫০ মিটার দৌড়, কিশোর ও কিশোরীদের ১০০ মিটার দৌড়, দড়ি লাফ,মোরগ লড়াই,সাইকেল র‍্যালি, ম্যারাথন দৌড়,ফুটবল প্রতিযোগিতা।

দ্বিতীয় অধিবেশনে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা।
এতে ছিল— ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, কিশোর–কিশোরীদের একক নৃত্য।

সাংস্কৃতিক অংশ সঞ্চালনা করেন কাজী শাহানা ফেরদৌস, আলোকচিত্র ধারণ করেন সমাপনী ও পুরস্কার বিতরণ।

দিনব্যাপী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বরগুনার বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নাসির মোল্লা কে সম্মাননা ক্রেস্ট তুলেদেন অতিথি বৃন্দ।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here