
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এ অভিযান পরিচালনা করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অভিযানকালে আসামিদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ধনু মিয়া (৫৬) পিতা: মৃত তাজু মিয়া, মাতা: রহিমা বেগম, সাং: আতিয়াবাজ (আজিবাড়ী), থানা: রায়পুর, জেলা: নরসিংদী, বর্তমান ঠিকানা: নরসিংদী আল্লাহ চত্তর, আহম্মদের বাড়ির ভাড়াটিয়া, মো. দেলোয়ার মিয়া (৪৫) পিতা: মৃত মো. শুক্কুর আলী, মাতা: সম বেগম, সাং: বিলারদী আহম্মদ মোল্লার বাড়ি, থানা: নরসিংদী, জেলা: নরসিংদী।
ডিবি পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করতে নিয়মিতভাবে এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
