বাংলাদেশে কারও নিরাপত্তাঝুঁকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

0
110
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন / ছবি - এই বাংলা

স্টাফ রিপোর্টার :

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তাঝুঁকি বা শঙ্কা নেই। সরকার দেশের সব নাগরিককে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এলে তাঁর নিরাপত্তাঝুঁকি থাকতে পারে—সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বাংলাদেশে কারও জন্য কোনো নিরাপত্তাঝুঁকি নেই। সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।”

তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here