সলিমগঞ্জে বিএনপির সমাবেশে ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

0
180
নবীনগর সলিমগঞ্জে ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশ / ছবি - এই বাংলা

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার সলিমগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল কর্মী সমাবেশ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার (২৮ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় সলিমগঞ্জ বাজারে, সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি তারেক রহমান ঘোষিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরে বলেন—
“৩১ দফা কোনো দলের একক কর্মসূচি নয়; এটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার নতুন বাংলাদেশের রূপরেখা। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সকল মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও সম্প্রীতিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে।”

তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের মালিকানা জনগণের কাছেই ফিরিয়ে দিতে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ।

সমাবেশে সলিমগঞ্জ ও বড়িকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সংকট, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রয়োজনীয়তা এবং তৃণমূল পর্যায়ে ৩১ দফা কর্মসূচি পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here