নাগরপুরে দেলদুয়ার উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
211
নাগরপুর–দেলদুয়ার আসনে বিএনপির নির্বাচনী প্রচারণা ত্বরান্বিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :


টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বিএনপির নির্বাচনী প্রচারণাকে বেগবান করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলুর নিজ বাসভবনে দেলদুয়ার উপজেলা বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় সভাপতিত্ব করেন দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চান খা, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এস.এম. ফেরদৌস।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টাঙ্গাইল-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আওয়াল লাভলু। এছাড়া বক্তব্য রাখেন দেলদুয়ার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আজাদ মিয়া, যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিবলুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদকবৃন্দ।
মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রার্থী রবিউল আওয়াল লাভলু বলেন, “ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিন। দলকে ভালোবেসে থাকলে সব ধরনের দ্বিধা–দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করতে হবে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here