মিরসরাইয়ে তারেক রহমানের জন্মদিনে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল

0
218
তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত / ছবি : এই বাংলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জোরারগঞ্জ সিএনজি অটোরিকশা চালক সমিতি কার্যালয়ে এ আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সাহাব উদ্দীন নোবেল, ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহিনুল ইসলাম ফারুক, সদস্য সচিব আব্দুল হাই, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ রিপন, নুর হোসেন নুরা, সদস্য ওয়াসিম রাজু, নিজাম উদ্দিন, একরাম, ইউসুফ, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ফিরোজ আহম্মদ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোজ্জামেল হোসেন ফরহাদ, সাধারণ সম্পাদক আলা উদ্দীন মারুফ, ছাত্র সমন্বয়ক জহির, আরিফ, এবং সাইমন, মামুন, শামীম, ফোরকান, রাকিব, স্বাধীন, নবী, সাইফুদ্দীনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশনেতা তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিরসরাই থানা ওলামা দলের যুগ্ম আহবায়ক মাওলানা সাইফুল ইসলাম।

আয়োজনে স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানের দ্রুত সুস্থতা, দীর্ঘ রাজনৈতিক নেতৃত্ব এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সফলতা কামনা করেন।

এই বাংলা/এমএস
টপিক

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here