নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ বিরোধ তীব্র আকার ধারণ করেছে। সম্প্রতি দলীয় মনোনয়নের প্রাথমিক খসড়ায় উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের নাম প্রকাশিত হওয়ায় মনোনয়নবঞ্চিত প্রার্থীরা এর বিরোধিতা শুরু করেন। এর ধারাবাহিকতায় বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নবীনগর হাইস্কুল মাঠে ‘৩১ দফা বাস্তবায়ন’ উপলক্ষে আয়োজিত জনসভায় বিএনপির মনোনয়ন বঞ্চিত সাত প্রার্থী একই মঞ্চে অবস্থান নিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
নবীনগর বিএনপি বর্তমানে চারটি ভিন্ন গ্রুপে বিভক্ত:উপজেলা বিএনপির সভাপতি ও মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান গ্রুপ। জেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক নাজমূল হোসেন তাপসের নেতৃত্বাধীন গ্রুপ। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুল হক সাইদের গ্রুপ। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিমের গ্রুপ
মঞ্চে একসঙ্গে সাত নেতার দাবি: ‘এই সাতজনের যে কেউ প্রার্থী হতে হবে’
জনসভায় যে সাত নেতা যৌথভাবে মনোনয়ন পরিবর্তনের দাবি তোলেন তারা হলেন— উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন ভূইয়া শিশির। কেন্দ্রীয় কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক কেএম মামুন অর রশিদ। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু। কেন্দ্রীয় কমিটির সদস্য সাইদুল হক সাইদ। নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম। জেলা বিএনপির নেতা নাজমূল হোসেন তাপস। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন।
সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান মঞ্জু, সাবেক মেয়র মাইনুদ্দিন মাইনু, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য হযরত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতারা।
বক্তারা বলেন,
“তৃণমূলে যে প্রার্থী গ্রহণযোগ্য তাকে মনোনয়ন দেওয়া উচিত। দলীয় হাইকমান্ড মনোনয়ন পরিবর্তন করে সাতজনের মধ্য থেকে একজনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে—আমরা সেই প্রত্যাশায় আছি।”
জনসভা শেষে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।
এই বাংলা/এমএস
টপিক

