নীলফামারীর চাপড়া সরমজানীতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু

0
169
চাপড়া সরমজানীতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :


নীলফামারীতে ইউনিয়ন পর্যায়ে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকালে ১৪ নং চাপড়া সরমজানী ইউনিয়ন বিএনপির আয়োজনে যাদুর হাট বাজার প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরে নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক অধ্যক্ষ আকবর আলী, রেদোয়ানুল হক বাবু, আহমেদ আলী বাবু, জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক হাকিমুর রহমান চৌধুরী হিরু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন মাস্টার, সিনিয়র মিলন চৌধুরী, সহসভাপতি রেজাউল করিম রাজা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ৩১ দফা রূপরেখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূলে সংগঠনকে আরও সক্রিয় ও শক্তিশালী করতেই এই সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেন তারা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here